February 15, 2026, 10:07 pm

বাগেরহাটে খালেদা জিয়ার দোয়া মাহফিলে হামলা, খাবার লুট ও ২ জন আহত

Reporter Name

Spread the love

নিউজ ডেস্ক:
বাগেরহাটের মোংলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজন ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার (১২ জানুয়ারি) বিকেলে মোংলা হেলিপ্যাড মাঠে আয়োজিত দোয়া মাহফিলে হামলা চালানো হয়। অনুষ্ঠানটি বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নেতৃত্বে আয়োজন করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, হামলার সময় প্রায় ২ হাজার মানুষের জন্য প্রস্তুত করা খাবার লুট করা হয় এবং কিছু খাবার নষ্ট করা হয়। বাধা দিতে গেলে দুর্বৃত্তদের হামলায় সোবাহান মোল্লা (৩০) ও মো. মাইনুল (২৫) আহত হন। হামলার সময় উপস্থিত লোকজন প্রাণ বাঁচাতে আশেপাশের বিভিন্ন স্থানে আশ্রয় নেন।

পরে খবর পেয়ে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনী সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত সোবাহান মোল্লা জানান, তিনি জীবন বাঁচাতে মোবাইল ফোন ফেলে থানার ভেতরে আশ্রয় নেন এবং পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মোংলা থানার সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ