January 17, 2026, 4:43 am
শিরোনাম :
সাতক্ষীরায় সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্টে কালিগঞ্জ চ্যাম্পিয়ন আশাশুনি মহিলা কলেজে ক্রীড়া প্রতাযোগিতা ও পুরস্কার বিতরণ প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে চুরি সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার হাজারো মুসল্লির অংশগ্রহণে তালা মডেল মসজিদে প্রথম জু’মা অনুষ্ঠিত দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলায় তালা প্রেসক্লাবের নিন্দা তালায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকলে অংশ গ্রহণ করবেন:ইউএনও সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয় লাখ টাকার মালামাল জব্দ সাতক্ষীরায় দ্রুতগামি বাসের ধাক্কায় এক নসিমন চালকের মৃত্যু

‘রাজাকারদের ঘৃণা’ জানাতে ডাকসু ও হলের প্রবেশপথে পাকিস্তানের পতাকাযুক্ত স্টিকার

Reporter Name

Spread the love

নিউজ ডেস্ক:
বিজয়ের মাসে পাকিস্তান ও রাজাকারদের প্রতি ঘৃণা প্রদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের ফটকের সামনের মেঝেতে ও তিনটি হলের ফটকের মেঝেতে পাকিস্তানের পতাকাযুক্ত স্টিকার লাগিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

স্টিকারগুলোতে ‘নো কম্প্রোমাইজ উইথ রাজাকার’ (রাজাকারের সাথে আপস নয়) এবং ‘রাজাকারের দুই গালে, জুতা মারো তালে তালে’—এ ধরনের বিভিন্ন স্লোগান লেখা রয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত রোববার (৭ ডিসেম্বর) থেকে শিক্ষার্থীরা ডাকসু ভবনের গেট ছাড়াও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং বিজয় একাত্তর হলের প্রবেশপথে এসব স্টিকার লাগানো হয়েছে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রধান ফটকে স্টিকার লাগানোর নেতৃত্ব দেন ছাত্রদলের হল ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য কারিব চৌধুরী।

সোমবার (৮ ডিসেম্বর) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, ‘যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এটি পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের প্রতি আমাদের তীব্র ঘৃণার বহিঃপ্রকাশ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ