January 17, 2026, 3:37 am
শিরোনাম :
সাতক্ষীরায় সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্টে কালিগঞ্জ চ্যাম্পিয়ন আশাশুনি মহিলা কলেজে ক্রীড়া প্রতাযোগিতা ও পুরস্কার বিতরণ প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে চুরি সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার হাজারো মুসল্লির অংশগ্রহণে তালা মডেল মসজিদে প্রথম জু’মা অনুষ্ঠিত দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলায় তালা প্রেসক্লাবের নিন্দা তালায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকলে অংশ গ্রহণ করবেন:ইউএনও সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয় লাখ টাকার মালামাল জব্দ সাতক্ষীরায় দ্রুতগামি বাসের ধাক্কায় এক নসিমন চালকের মৃত্যু

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন পেতে লাগবে ন্যূনতম পরীক্ষার্থী ও পাস

Reporter Name

Spread the love

নিউজ ডেস্ক:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশ পেতে নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থী ও নির্দিষ্ট শতাংশকে পাস করতে হবে বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠানভেদে পাসের হার থাকতে হবে সর্বোচ্চ ৭০ থেকে সর্বনিম্ন ৪৫ শতাংশ পর্যন্ত।

নীতিমালায় বলা হয়েছে, বেতন-ভাতাদির সরকারি অংশ প্রাপ্তির জন্য পাবলিক পরীক্ষায় ন্যূনতম পরীক্ষার্থী ও পাসের হার থাকতে হবে। নিম্ন মাধ্যমিকে সিটি করপোরেশন ও জেলায় ৩৫ জনের মধ্যে ৭০ ও ৬৫ শতাংশ এবং মফস্বলে ২৫ জনের মধ্যে ৬০ শতাংশ পাস করতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ের জন্য সিটি করপোরেশন ও জেলায় ৩৫ জনের মধ্যে যথাক্রমে ৭০ ও ৬০ শতাংশ এবং মফস্বলে ৫৫ শতাংশ।

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সিটি করপোরেশন ও জেলায় ৪০ জনে ৬৫ ও ৫৫ শতাংশ এবং মফস্বলে ৩৫ জনে ৫০ শতাংশ পাস করতে হবে। একইভাবে উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক (পাস) কলেজ, স্নাতক (সম্মান) কলেজ এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শহর ও কলেজ ভেদে বিভিন্ন বিভাগত অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থী ও পাসের হার থাকার কথা বলা হয়েছে, যা ৪৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত।

প্রতিষ্ঠানভেদে পরীক্ষার্থী ও পাসের হার দেখুন ছবিতে-

নীতিমালায় শিক্ষক-কর্মচারীদের বেতনের সরকারি অংশ পেতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকতে হবে বলেও জানানো হয়েছে। এ ছাড়া ১০ বছর চাকরির পর সহকারী শিক্ষকরা সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন বলে জানানো হয়েছে। যদিও গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের শিক্ষকরা উচ্চতর গ্রেড পেলেও পদোন্নতি পাবেন না।

রবিবার (০৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়েছে। এতে বেতন-ভাতাদির সরকারি অংশ প্রাপ্তির জন্য কাম্য শিক্ষার্থীর সংখ্যার বিষয়ে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিকে শহরে ১২০ ও মফস্বলে ৯০ জন শিক্ষার্থী থাকতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ের জন্য শহরে ২০০ ও মফস্বলে ১৫০ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শহরে ২৫০-৩৯০ এবং শফস্বলে ১৯০ থেকে জন শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে।

একইভাবে উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক (পাস) কলেজ, স্নাতক (সম্মান) কলেজ এবং স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শহর ও কলেজ ভেদে বিভিন্ন বিভাগত অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী থাকার কথা বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ