December 9, 2025, 11:04 pm
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

‘যথাসময়ে’ আমরা দলের প্রার্থী ঘোষণা করব: জামায়াত আমির

Reporter Name

Spread the love

নিউজ ডেস্ক:
জামায়াতে ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যথাসময়ে দলের প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে বিদেশ সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আমরা প্রায় এক বছর আগেই এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময়মতো ইনশা-আল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। যেহেতু আমরা একা নির্বাচন করব না, আরও অনেককে ধারণ করব, দেশ ও জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই যথাসময়ে আমরা চূড়ান্ত তালিকা ঘোষণা করব।

তিনি আরও বলেন, ‘আমি আমির হিসেবে নির্বাচিত হইনি বরং আমার সহকর্মীরা আমার ওপর একটি দায়িত্বের ভার অর্পণ করেছেন। এ দায়িত্বটা বড় ভারি। আপনারা দোয়া করবেন দেশ ও দ্বীনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন।
পাশাপাশি আপনাদের সহযোগিতা চাই। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের সময়সীমা আরো ১৫ দিন বাড়ানোর দাবি জানান জামায়াতের আমির।’

রাজনৈতিক মতভেদ কাটাতে জামায়াতে ইসলামী আলোচনায় সম্মত জানিয়ে ডা. শফিকুর বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতে পারে, সেটিই গণতন্ত্রের সৌন্দর্য, তবে মতবিরোধ নয়।’

এর আগে গত ১৯ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যান শফিকুর রহমান।

সেখান থেকে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র যান। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। পরবর্তী সময় যান যুক্তরাজ্যে। এসব দেশ সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফেরেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ