December 9, 2025, 10:59 pm
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

সাতক্ষীরায় বিজিবির মতবিনিময় সভা

Reporter Name

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরর সীমান্ত এলাকায় অপরাধ রোধকল্পে মতবিনিময় ও জনসচেতনতা মূলক সভা আয়োজন করেছে বিজিবি।গত ১ অক্টোবর হতে ৩১ অক্টোবর ২ পর্যন্ত সাতক্ষীরার পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, ঝাউডাঙ্গা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোষ্ট এলাকায় কোম্পানী এবং বিওপি কমান্ডারগণের নেতৃত্বে সীমান্তবর্তী স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ করাসহ বিভিন্ন সীমান্ত অপরাধ বিষয়ে স্থানীয় জনগনকে সতর্ক ও প্রেষনা প্রদান করা হয়। এছাড়াও মাদক হতে যুব সমাজকে রক্ষা করতে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় স্থানীয় মসজিদের ঈমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারনসহ আনুমানিক ২৫০০-২৮০০ জন উপস্থিত ছিলেন। সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড না ঘটায় সেই দিকে এলাকাবাসীর খেয়াল রাখতে আহবান জানানো হয়। কোন ব্যক্তি যেন অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম না করতে পারে সেজন্য বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীকে অবগত করা হয়। উপস্থিত সকলেই এ ব্যাপারে বিজিবিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ