January 17, 2026, 3:11 am
শিরোনাম :
সাতক্ষীরায় সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্টে কালিগঞ্জ চ্যাম্পিয়ন আশাশুনি মহিলা কলেজে ক্রীড়া প্রতাযোগিতা ও পুরস্কার বিতরণ প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে চুরি সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার হাজারো মুসল্লির অংশগ্রহণে তালা মডেল মসজিদে প্রথম জু’মা অনুষ্ঠিত দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলায় তালা প্রেসক্লাবের নিন্দা তালায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকলে অংশ গ্রহণ করবেন:ইউএনও সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয় লাখ টাকার মালামাল জব্দ সাতক্ষীরায় দ্রুতগামি বাসের ধাক্কায় এক নসিমন চালকের মৃত্যু

ডুমুরিয়ায় লাইসেন্সবিহীন বরফ ফ্যাক্টরি ও মাছের ডিপোর বিরুদ্ধে অভিযান

Reporter Name

Spread the love

আব্দুর রশিদ :ডুমুরিয়ায় লাইসেন্স বিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে বরফ ফ্যাক্টরি ও চিংড়ী মাছের ডিপো পরিচালনার অভিযোগে বিভিন্ন দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা আদায়। এরা হলো চুকনগর বাজারের সামাদ শেখ আইস ফ্যাক্টরিকে ২০০০ টাকা, চুকনগর আইস ফ্যাক্টরিকে ২০০০ টাকা, মেসার্স মায়ের দোয়া ফিস কে ১০০০ টাকা এবং খর্ণিয়া বাজারের মেসার্স নুপুর ফিসকে ১০০০ টাকা ও মেসার্স রায়হান ফিসকে ৫০০ টাকা জরিমানা করা হয়। তবে এসব ডিপোতে কোন পুশকৃত চিংড়ি পাওয়া যায়নি

ডুমুরিয়া উপজেলায় বৃহস্পতিবার বিকেলে “মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮৩” অনুযায়ী লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত বরফ ফ্যাক্টরি ও মাছের ডিপোগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাশ ও আশিকুর রহমান, ক্ষেত্র সহকারী কে এম মহসিন আলম এবং অফিস সহকারী মোঃ সাইফুল্লাহ। খুলনা বিভাগীয় ডাইরেক্টর মোঃ জাহাঙ্গীর আলম ও জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ বদরুজ্জামানপর নির্দেশে পরিচালিত এই অভিযানে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হয়।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, এসব প্রতিষ্ঠান গুলোকে লাইসেন্স করার জন্য বারবার তাগেদা দেয়া হয়েছে । কিন্তু তারা লাইসেন্স না করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। মৎস্য আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব এবং মানসম্মত ডিপো ও বরফ কল পরিচালনায় মালিকদের উৎসাহিত করছি। এছাড়া, জনস্বাস্থ্য রক্ষা, নিরাপদ মৎস্য বিপণন নিশ্চিতকরণে এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এই ধরনের অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ