January 17, 2026, 4:44 am
শিরোনাম :
সাতক্ষীরায় সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্টে কালিগঞ্জ চ্যাম্পিয়ন আশাশুনি মহিলা কলেজে ক্রীড়া প্রতাযোগিতা ও পুরস্কার বিতরণ প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে চুরি সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার হাজারো মুসল্লির অংশগ্রহণে তালা মডেল মসজিদে প্রথম জু’মা অনুষ্ঠিত দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলায় তালা প্রেসক্লাবের নিন্দা তালায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকলে অংশ গ্রহণ করবেন:ইউএনও সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয় লাখ টাকার মালামাল জব্দ সাতক্ষীরায় দ্রুতগামি বাসের ধাক্কায় এক নসিমন চালকের মৃত্যু

সরকারের আচরণ দেখে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথেই এগোচ্ছে: রিজভী

Reporter Name

Spread the love

অনলাইন ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের আচরণ দেখে মনে হচ্ছে তারা শেখ হাসিনার পথেই এগোচ্ছে। সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে অবাধে লোক ঢুকছে, অথচ সরকারের কেউ এ নিয়ে কিছু বলছে না। আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা শোভাযাত্রা শেষে এসব মন্তব্য করেন তিনি।

রিজভী অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ এবং শেখ হাসিনা শিশু-কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। তিনি লোক দেখানো নামাজের কথা বলতেন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘শেখ হাসিনা ও খালেদা জিয়ার পার্থক্য দেশের সাধারণ মানুষ দেখেছে। তাঁরা বেগম জিয়াকে শ্রদ্ধা করে, কারণ তিনি প্রকৃত গণতন্ত্রের পক্ষে ছিলেন।’

রিজভী বর্তমান অন্তবর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘মানুষ দ্রুত নির্বাচন চাইলেও সরকার নিরুত্তর। এতে জনগণের মনে নানা ধরনের সন্দেহ দানা বাঁধছে।’

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ফ্যাসিবাদের প্রতিনিধি আবদুল হামিদ কীভাবে পালান? লাল পাসপোর্ট বাতিল হয়নি, উপদেষ্টারা থেকেও ব্যর্থ হল কেন?’

রিজভী অভিযোগ করেন, সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে লোক ঢুকছে, অথচ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসছে না। রিজভী বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক দেশের জন্য ঈর্ষার বিষয়। ভারত বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালায়, এজন্য তারা প্রকৃত বন্ধু হতে পারে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ