December 10, 2025, 4:42 am
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সাতক্ষীরায় নানা কর্মসূচি

Reporter Name

Spread the love

রঘুনাথ খাঁ:

জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য রালি, লিগ্যাল এইড মেলা, স্বাস্থ্য পরীক্ষা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে সকাল ৮টায় সাতক্ষীরা জজকোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধণ করেন অতিথিবৃন্দ। আপামর জনসাধারণকে সরকারি আইন সহায়তা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো: নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন,সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় সাতক্ষীরা সিভিল সার্জন ডা: আব্দুস সালাম, সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. আব্দুস সাত্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, লিগ্যাল এইডের মাধ্যমে গরিব অসহায় মানুষদের আইনগত সহায়তা দেয়া হয়। প্রান্তিক জনগোষ্ঠীকে আইনের নিরাপত্তার বাইরে রেখে আইনের শাসন নিশ্চিত করা যাবে না। আমরা সবাইকে নিয়ে কাজ করে সাতক্ষীরায় আইনের শাসন প্রতিষ্ঠা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ