December 9, 2025, 11:16 pm
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

বাংলাদেশকে দেওয়া সহায়তা নিয়ে যা বললেন ট্যামি ব্রুস

Reporter Name

Spread the love

ডেস্ক রিপোর্ট:মার্কিন স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশকে দেওয়া সহায়তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশ ইস্যুতে একটি প্রশ্ন করেন।সাংবাদিক জানান, বুধবার (২৩ এপ্রিল) একটি বাংলাদেশি-আমেরিকান গ্রুপ ন্যাশনাল প্রেস ক্লাবে এক প্রেস কনফারেন্স আয়োজন করেছিল। ওই কনফারেন্সে, তারা যুক্তরাষ্ট্রের সরকার ও স্টেট ডিপার্টমেন্টের কাছে অনুরোধ জানিয়েছে, বাংলাদেশকে দেওয়া মার্কিন সহায়তার অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে, তা তদন্ত করা হোক।

এ বিষয়ে সাংবাদিক জানতে চান, স্টেট ডিপার্টমেন্ট কি কোনো তদন্ত শুরু করেছে। এর উত্তরে, স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস স্পষ্ট কোনো উত্তর দেননি। তিনি বলেন, ‘আমি আবারও বলছি, যেকোনো বিষয়েই সম্ভাব্য যা ঘটছে, আমরা সে বিষয়ে প্রশ্ন গ্রহণ করব এবং পরবর্তীতে সে অনুযায়ী পদক্ষেপ নেব।’

এমন পরিস্থিতিতে, বাংলাদেশের সহায়তার অর্থের ব্যয় নিয়ে তদন্তের দাবি ওঠার পর স্টেট ডিপার্টমেন্ট থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা পদক্ষেপের ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ