December 9, 2025, 10:53 pm
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ

Reporter Name

Spread the love

ডেস্ক রিপোর্ট:জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলের সংক্ষিপ্ত নাম জেপিবি। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে নতুন দলের নাম ঘোষণা করা হয়। নতুন এই রাজনৈতিক দলের স্লোগান— ‘গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ’।ইলিয়াস কাঞ্চনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দলের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন ইলিয়াস কাঞ্চন নিজেই। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চনের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর থেকে তিনি ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ নামে একটি সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন।যদিও অতীতে বহুবার তাকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল, এবারই প্রথম তিনি সরাসরি একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন।এদিকে, শেখ হাসিনা সরকারের পতনের পর এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে দেশে প্রায় ২২টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এই প্রেক্ষাপটে ‘জনতা পার্টি বাংলাদেশ’ আজ থেকে একটি নতুন রাজনৈতিক পরিমণ্ডলে প্রবেশ করলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ