December 10, 2025, 4:49 am
শিরোনাম :
খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা: তারেক রহমান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান

সাতক্ষীরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

Reporter Name

Spread the love

গাজী হাবিব:স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি’ স্লোগানে সাতক্ষীরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন্নাহার।

সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সুমনা শারমিনের সঞ্চালনায় অটিজম বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন  জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) মো. তরিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,  ডাক্তার এস এম হাবিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল  সাইকোলজিস্ট মীর মহব্বত  আলী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার জয়ন্ত কুমার,  অটিজম অভিভাবক ব্যাংকার আলমগীর কবিরসহ বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ