
মোঃ রবিউল ইসলামঃ সাতক্ষীরার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের জগন্নাথপুর মাঠ পাড়া গ্রামে নিজ জমির ধান জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার প্রতিবাদ করায়, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃত কার্ত্তিক চন্দ্র সরকারের ছেলে অজয় কুমার সরকারের উপর অতর্কিত হামলা চালায় দুবৃর্ত্তরা, এবং ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ে কোপ দেয়, বর্তমানে সে এখন পঙ্গুত্ব অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ মর্মে অজয় কুমার সরকার নিজে বাদী হয়ে ১৮ জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আসামীরা হলেন শিবপুর ইউনিয়নের জগন্নাথপুর মাঠ পাড়া গ্রামের শাকিল আহমেদ,আরাবুল ইসলাম,রফিকুল ইসলাম (রফিক), সাদ্দাম হোসেন, মনিরুল ইসলাম, টাক বাবু, তোতা উদ্দীন, মোঃ তোয়েব,জুলফিকার আলী (ফিকুর), মাহাবুল ইসলাম দুদু ,সাইফুল ইসলাম,শরিফুল ইসলাম (আলতু), কবিরুল ইসলাম (ডালিম), জামাল উদ্দীন ,মশিয়ার রহমান), হাফিজুল ইসলাম, মোঃ জুয়েল, আরও অজ্ঞাতনামা ৫/৬ জন, মামলার এজহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আসামীরা অত্যন্ত হিংস্র প্রকৃতির তাহারা তাদের গ্যাং নিয়ে মানুষের জায়গা জমি জবর দখল করিয়া থাকে। এরই ধারাবাহিকতায় অজয় কুমার সরকারের পৈত্রিক সম্পত্ত্বি নিয়ে তার শরিকদেরসাথে গোলযোগ থাকায় উক্ত আসামীরা প্রায় অজয় কুমার সরকারকে প্রকাশ্যে খুন জখমের হুমকি দিতো । অজয় কুমার সরকার জগন্নাথপুর মৌজার ২৩ নং খতিয়ানের ৭০৫ নং দাগের নিজ দখলীয় জমি ঐ এলাকার আতিয়ার রহমানের ছেলে রহমত আলীর নিকট লীজ প্রদান করে, রহমত আলী সেই জমিতে ইরিধান রোপন করে। জমির ধান পাঁকিলে উক্ত আসামীগন গত ইং- ১২/০৪/২০২৫ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় ধারালো দা, কাঁচি, লোহার শাবল, হাতুড়ী, ইট, রশি ইত্যাদি নিয়ে বেআইনীভাবে জোরপূর্বক অজয় কুমার সরকারের জমির ধান কাটতে থাকে। ঐ সময় অজয় কুমার সরকার দেখে বাধা দেওয়ায় আসামীরা অজয় কুমার সরকারকে মারপিট শুরু করে এবং তার দুই পায়ের হাটুর নিচে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়, তার বাড়িতে থাকা দুইটা মোটর সাইকেল ভাংচুর, গোয়াল ঘর হইতে ০২টি পোষা ছাগল ধরে নিয়ে যায়, ১৩নং আসামী অজয় কুমার সরকারের ব্যবহৃত ০১টি স্মার্ট মোবাইল সেট, ০১ টি বাটন মোবাইল সেট চুরি করে নেয়, সব মিলিয়ে আসামীরা আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।