December 9, 2025, 11:43 pm
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

আ. লীগের মিছিল দেখে পুলিশ নিশ্চুপ থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name

Spread the love

অনলাইন ডেস্ক:
আওয়ামী লীগের নেতা কর্মীদের মিছিল দেখে যদি পুলিশ নিশ্চুপ থাকে তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ যেন মিছিল না করতে পারে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা যদি ভালোভাবে ব্যবস্থা না নিতে পারে তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা চেষ্টা করছি, যারা নিচের স্তরের পুলিশ সদস্য তাদের নিজ নিজ জেলায় রাখায়। তাহলে তাঁরা সহজেই পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবে। তাদের (পুলিশ) ছুটির সংখ্যা খুবই কম।’

বিভিন্ন থানা পরিদর্শন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের থাকা, খাওয়ার ব্যবস্থা কেমন সেটি পরিদর্শন করছি। থাকা-খাওয়া ঠিকমতো না হলে পুলিশ সদস্যদের দিয়ে কাজ করানো যাবে না।’

এরআগেও রাজধানীসহ দেশের বেশ কয়েকটি থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ