January 17, 2026, 3:17 am
শিরোনাম :
সাতক্ষীরায় সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্টে কালিগঞ্জ চ্যাম্পিয়ন আশাশুনি মহিলা কলেজে ক্রীড়া প্রতাযোগিতা ও পুরস্কার বিতরণ প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে চুরি সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার হাজারো মুসল্লির অংশগ্রহণে তালা মডেল মসজিদে প্রথম জু’মা অনুষ্ঠিত দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলায় তালা প্রেসক্লাবের নিন্দা তালায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকলে অংশ গ্রহণ করবেন:ইউএনও সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয় লাখ টাকার মালামাল জব্দ সাতক্ষীরায় দ্রুতগামি বাসের ধাক্কায় এক নসিমন চালকের মৃত্যু

আশাশুনি সরকারি কলেজে ৬ শিক্ষককে এডহক নিয়োগ

Reporter Name

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনি সরকারি কলেজে আরও ৬ শিক্ষককে এডহক নিয়োগ প্রদান করা হয়েছে। এনিয়ে ৬১ জনের এডহক নিয়োগ প্রদান করা হলো।কলেজটি ২০১৭ সালের ৯ জানুয়ারি জাতীয়করণ করা হয়। এরই ধারাবাহিকতায় ৬২ পদ সৃজন হয়। ৬২জন শিক্ষকের মধ্যে বিভিন্ন ধাপে ৫৫ জন এডহক নিয়োগ প্রাপ্ত হন। অবশেষে বাকি ৬ জনকে গত ১৬ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক ৩৭.০০.০০০০.০৮৫.১৫.১০৭.১৯ (খন্ড -১)-৩১১ মোতাবেক এডহক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পরে গত ১৭ এপ্রিল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নজরুল ইসলাম ৬জন শিক্ষকের যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন। এডহক নিয়োগ প্রাপ্তরা হলেন, মো: জাহিদুল ইসলাম (প্রভাষক গণিত), নিপা দাস (প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান), বাকী বিল্লাহ (প্রভাষক ইসলামী শিক্ষা), আসমাতুল্লাহ (প্রভাষক ইসলামী শিক্ষা), বন্দনা বালা সরকার (প্রভাষক দর্শন) ও আনন্দ মণ্ডল (প্রভাষক দর্শন)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ