January 17, 2026, 4:55 am
শিরোনাম :
সাতক্ষীরায় সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্টে কালিগঞ্জ চ্যাম্পিয়ন আশাশুনি মহিলা কলেজে ক্রীড়া প্রতাযোগিতা ও পুরস্কার বিতরণ প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে চুরি সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার হাজারো মুসল্লির অংশগ্রহণে তালা মডেল মসজিদে প্রথম জু’মা অনুষ্ঠিত দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলায় তালা প্রেসক্লাবের নিন্দা তালায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকলে অংশ গ্রহণ করবেন:ইউএনও সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয় লাখ টাকার মালামাল জব্দ সাতক্ষীরায় দ্রুতগামি বাসের ধাক্কায় এক নসিমন চালকের মৃত্যু

মধ্যপাড়া কঠিনশীলা খনিতে দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

Reporter Name

Spread the love

রুকুনুজ্জামান:দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ মধ্যপাড়া কঠিনশীলা খনিতে দূর্ঘটনায় সোহাগ আলী বাবুল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে খনির আন্ডারগ্রাউন্ডে এ দূর্ঘটনা ঘটে।জানা গেছে, সকাল থেকে খনির ভূ-অভ্যন্তরে ব্লাস্টিং এর কাজ শুরু করেন সোহাগ নামে এক শ্রমিক। এসময় ভেন্টিলেশন লেভেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলে উদ্ধার করা হয়। এর পরপরই ওই শ্রমিক মৃত্যু বরণ করেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ঘিলাই মালতলা গ্রামে ওই হতভাগা শ্রমিকের বাড়ি পিতা রফিক মন্ডল বলে বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম।জিটিসি কর্তৃপক্ষের সঙ্গে মুঠো ফোনে কথা হলে তারা জানান,ওই শ্রমিক কর্মরত অবস্থায় অসাবধানতা বসত ভেন্টিলেশন লেভেল থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনার স্বীকার হন।পুলিশ সুরতহাল রিপোর্ট করছেন।ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এদিকে শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে,ওই হতভাগা শ্রমিক সকাল সাড়ে দশটায় পড়ে গেলেও তাকে উদ্ধার করা হয়েছে বেলা সাড়ে বারোটায়।এই গাফিলতির জন্য তারা কর্তৃপক্ষকে দায়ী করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ