December 10, 2025, 4:51 am
শিরোনাম :
পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা: তারেক রহমান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

বিজিবির অভিযানে ট্রাক ভর্তি ৮ কোটি টাকার ভারতীয় মাল জব্দ

Reporter Name

Spread the love

শহর প্রতিনিধি ঃ সাতক্ষীরার লাবসা এলাকা থেকে ট্রাক ভর্তি ভারত থেকে অবৈধভাবে আনা উন্নত মানের শাড়ি, থানকাপড়, জীপসান পাউডার, সিরামিক পাউডার ও পোস্তদানাসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড় এলাকা থেকে বিজিবি সদস্যরা ট্রাকভর্তি উক্ত মালামাল জব্দ করেন। তবে, এ ঘটনায় বিজিবি কোন চোচালানীকে আটক করতে সক্ষম হয়নি বলে জানা গেছে । জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান,একটি চোরাচালানী চক্র ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমান ট্রাকভর্তি মালামাল নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মোড়ে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে এর চালকসহ চোরচালানীরা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ট্রাকটি জব্দ করে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তরে আনে। পরে ট্রাক থেকে ভারতীয় উন্নত মানের শাড়ি, থানকাপড়, জীপসান পাউডার, সিরামিক পাউডার, টিসু ও পোস্তদানাসহ বিভিন্ন মালামাল জব্দ করেন।

তিনি আরো জানান, জব্দকৃত মামালের আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়ার এবং পরবর্তী আইনগন ব্যবস্থা নেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ