December 10, 2025, 4:53 am
শিরোনাম :
পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা: তারেক রহমান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা

Reporter Name

Spread the love

বিনোদন ডেস্ক:
অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনয়শিল্পী।

নন্দিত এই অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

পাশাপাশি গুলশান আরার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার সন্তান লিখেছেন, ‘আমার আম্মু গুলশান আরা আহমেদ আজকে সকালে ৬টা ৪০-এ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে ব্রাহ্মণবাড়িয়ায় আম্মুকে দাফন করা হবে।’

জানা গেছে, কিছুদিন আগে হার্ট অ্যাটাকের পর গুলশান আরাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন শিল্পী ও নির্মাতারা। অভিনেতা মিশা সওদাগর বলেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুলশান আরা আহমেদ আপা একজন ভালো মানুষ ছিলেন, ভালো অভিনয়শিল্পী ছিলেন। আজ সকাল ৬টা ৪০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

পরিচালক কাজল আরেফিন অমি এক আবেগঘন পোস্টে লেখেন, ‘ব্যাচেলর পয়েন্ট-এ তিনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। অসাধারণ মানুষ ছিলেন। আমরা আপনাকে মিস করবো আপা। আল্লাহপাক ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’

গুলশান আরা আহমেদ ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নাটকে অভিষেক করেন। তবে তার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল চলচ্চিত্র। সেই ভালোবাসা থেকেই তিনি প্রয়াত নির্মাতা এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন।

নন্দিত এই অভিনেত্রীর মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ