December 9, 2025, 10:44 pm
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

কলারোয়া সীমান্তে ভারতীয় শাড়ি ও বোরকা উদ্ধার

Reporter Name

Spread the love

কামরুল হাসান: কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও বোরকা জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১৫ এপ্রিল) কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৪, ৫ ও ৬ আরবি হতে আনুমানিক ১৫০-২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেঁড়াগাছি ও কাঠালতলা নামক স্থান হতে ১ ১ লাখ ২৩ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। এছাড়া তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেতুলবাড়ি নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় পণ্যসামগ্রী সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ