December 10, 2025, 4:52 am
শিরোনাম :
পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা: তারেক রহমান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

শ্যামনগরে আটকে যাওয়া জাল ছাড়াতে নদীতে নেমে প্রাণ হারালেন বৃদ্ধ

Reporter Name

Spread the love
আশিকুজ্জামান লিমন:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাদার নদীতে একটি ফ্লুইচ গেটের সামনে জাল দিয়ে মাছ ধরছিলেন হাবিবুর রহমান হাবু (৬০)। এসময় আটকে যাওয়া জাল ছাড়াতে নদীতে নেমে প্রচণ্ড স্রোতে নিজেই ফ্লুইচ গেটে আটকে যান তিনি। আর এতেই তার মৃত্যু হয়।
১১ এপ্রিল শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার কল্যাণপুর কালমেঘা গ্রামের সুইচ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া হাবিবুর রহমান হাবু কল্যাণপুর গ্রামের মৃত আক্কাস আলী মোল্লার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক জানান, হাবিবুর রহমান বিকালে বাড়ির পাশের মাদার নদীতে মাছ ধরছিলেন। একপর্যায়ে তার জাল নদীতে আটকে যায়। এসময় আটকে যাওয়া জাল উদ্ধার করতে নদীতে নামলে স্রোতে ফ্লুইচ গেটে আটকে যান তিনি। পরে পরিবার ও স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরার সময় সুইচ গেটে আটকে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ