December 9, 2025, 11:50 pm
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহতের ঘটনায় মামলা, দল থেকে বহিষ্কার ১৬

Reporter Name

Spread the love

ডেস্ক রিপোর্ট: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দু পক্ষের সংঘর্ষে দলীয় কর্মী সাইজ উদ্দিন নিহতের ঘটনার তিন দিন পর রায়পুর থানায় হত্যা মামলা করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে তার ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় দলের ১৬ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

থানা সূত্রে জানা গেছে, মামলায় সাবেক বিএনপি নেতা ফারুক কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৬০ জনকে আসামি করা হয়। তবে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বহিষ্কৃত ব্যক্তিদের মধ্যে আছেন উত্তর চরবংশী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মেহেদী কবিরাজ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবাদ উল্লাহ গাজী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিক রাঁড়ি, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হোসেন, উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সদস্য ফারুক সর্দার, স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুক গাজী প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের পাশাপাশি মাছঘাট, মেঘনার চর, কাঁচাবাজার নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গত সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তাদের মধ্যে একাধিকবার পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় স্পেন প্রবাসী বিএনপি কর্মী সাইজ উদ্দিন নিহত হন। আহত হন অন্তত ১৫ জন। এর জেরে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। লুট করা হয় ঘরের বিভিন্ন জিনিসপত্র। এই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শামীম গাজী ও ফারুক কবিরাজ একে অপরের সমর্থদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে।’

এদিকে, সংঘর্ষ ও একজন নিহতের ঘটনা পর থেকে উভয় পক্ষের পরিবারগুলোর পুরুষ সদস্যরা গ্রেপ্তার থেকে এড়াতে বাড়ি ছাড়া রয়েছেন বলে জানা গেছে। ঘটনার তিন দিন পার হলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে।

এদিকে সংঘর্ষ ও কর্মী নিহতের ঘটনায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও প্রধান অভিযুক্ত শামীম গাজী, ২ নম্বর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহাম্মদ তারেকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৬ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. সালেহ আহম্মদ ও সদস্যসচিব শফিকুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বুধবার রাতে বিএনপিসহ দলের সহযোগী সংগঠনের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সালেহ আহম্মদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ