December 9, 2025, 11:03 pm
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

আজকের এই বিদায় ছাত্রজীবনে বিদ্যালয় ছেড়ে কলেজে পদার্পণের প্রস্তুতিস্বরূপ-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

Reporter Name

Spread the love

নিজস্ব প্রতিনিধি: স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মুহম্মদ হোসেন মিলনায়তনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদায়ী অনুষ্ঠানে তার বক্তব্যে তিনি বলেন, “আজকের এই বিদায় ছাত্রজীবনে বিদ্যালয় ছেড়ে কলেজে পদার্পণের প্রস্তুতিস্বরূপ। এ বছর আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। তোমরা আইন-শৃঙ্খলা মেনে অত্যন্ত শান্তশিষ্ট হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। কোনো ধরনের অসদুপায় অবলম্বন করা থেকে বিরত থাকবে। উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে ভদ্র আচরণ প্রদর্শন করবে। পরীক্ষার হলে প্রবেশের আগে অবশ্যই প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, প্রয়োজনীয় উপকরণ সঙ্গে নিয়ে যাবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের আমরাও পাঠদানের সময় শাসন করি আবার আদর ও করি। আজীবন চলার পথে উৎসাহ ও দেই। তোমরা শুধুমাত্র এসএসসি পরীক্ষা নয় বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে জীবনে উন্নতি লাভ করবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য অবদান রাখবে এই প্রত্যাশা করি।বিদায়ী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার, সহকারি শিক্ষক আবুল হাসান, মাওলানা মহসীন উদ্দীন, রমেশ সরদার, রেহেনা পারভীন, জয়দেব বাছাড়, ফয়জুল হক বাবু, ভবতোষ সরকার, মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া, রামতনু মল্লিক ও আল-মামুন প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী শিক্ষক মাওলানা মহসীন উদ্দীন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ