
মোমিনুর রহমান ঃদেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুম। ৪ ঠা এপ্রিল,শুক্রবার রাত ৭ টায়,মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় পারুলিয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে ও ইউপি সদস্য বাবু অসীম ঘোষ ও ইলিয়াস হোসেনের সঞ্চালনায়।,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় -উপদেষ্টা একান্ত সচিব মোঃ আবুল হাসান, বিশেষ অতিথিউপসচিব আকবর হোসেন,উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হযরত আলী,সখিপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও অন্যতম নেতা মাহাবুবুল আলম সহ ইউনিয়নের ০৯ টি ওয়ার্ড থেকে আগত সুধী ও গন্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও মহিলা সদস্য এবং পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্য অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সর্বদায় নিয়োজিত ছিলেন।বক্তারা বলেন, পারুলিয়া আদর্শ গ্রামের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে আমাদের সবাইকে।