December 9, 2025, 11:27 pm
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

দেশে নদনদীর সংখ্যা ১ হাজার ২৯৪টি

Reporter Name

Spread the love

অনলাইন ডেস্ক:
দেশে নদনদীর সংখ্যা ১ হাজার ২৯৪টি। সম্প্রতি পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রকাশিত ‘বাংলাদেশের নদনদীর খসড়া তালিকা-২০২৫’ থেকে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বিভাগীয় কমিশনারদের কাছ থেকে পাওয়া এ খসড়া তালিকায় নদনদীর নাম, বিভাগের নাম, জেলার নাম, উপজেলার নাম, উৎস মুখ, পতন মুখ, দৈর্ঘ্য ও স্থানীয় নাম উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের নদনদীর সংখ্যা নিরূপণের লক্ষ্যে সব বিভাগীয় কমিশনার থেকে প্রাপ্ত তালিকা পুনরায় যাচাই করে হালনাগাদকৃত নদনদীর খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, এ খসড়া তালিকায় কোনো সংযোজন, বিয়োজন বা সংশোধন থাকলে সে বিষয়ে মতামতসহ তথ্যাদি (যদি থাকে) আগামী ৭ এপ্রিলের মধ্যে ইমেইলে বা ডাকযোগে (পরিবীক্ষণ ও বাস্তবায়ন-১ শাখা, উন্নয়ন অনুবিভাগ, পানিসম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ