December 9, 2025, 11:19 pm
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

ঈদে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

Reporter Name

Spread the love

অনলাইন ডেস্ক:
ময়মনসিংহের গৌরীপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ চারজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রবিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রামের বৈশাখী মোড়ে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন।

নিহত ব্যক্তিরা হলেন মোসাম্মৎ কুলসুমা বেগম (৯৫), তার মেয়ে মোসাম্মৎ দিলরুবা (৪০), দিলরুবা মেয়ে রীতি আক্তার (১৪) ও প্রীতি আক্তার (৭)। কুলসুম বেগমের বাড়ি গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামে। দিলরুবা বেগম নগরের নাটকঘর লেনে বসবাস করতেন। সেখান থেকে ঈদ উদ্‌যাপন করতে তারা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

এসআই জানান, সকালে যাত্রীবাহী অটোরিকশাটি উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুর গ্রাম দিয়ে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে বৈশাখী মোড় পর্যন্ত আসতেই অটোরিকশার সঙ্গে বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চারজন। এসময় আশপাশের লোকজন আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে চারটি মরদেহ হাসপাতালে আনা হয়। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আহত অবস্থায় মাহি আক্তার ও শ্যামলী নামের দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ