December 9, 2025, 11:29 pm
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

আশাশুনির গদাইপুরে ম্যানগ্রোভ সংস্থার পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name

Spread the love

আশাশুনি প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাতক্ষীরা জেলার উপকূলীয় উপজেলা আশাশুনির গদাইপুর ম্যানগ্রোভ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় শতাধিক অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে দুই কৃতি সন্তানকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার(৩০ মার্চ) সকাল১১ টায়  গদাইপুর উত্তর পাড়া ঈদগাহ ময়দানে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সমগ্রের মধ্যে রয়েছে ছোলা, সেমাই ,চিনি সহ আট রকমের সামগ্রী। বিতরণ অনুষ্ঠানে ম্যানগ্রোভ সমাজকল্যাণ সংস্থার আহবায়ক মোঃ আবু সাঈদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাসুদুল রায়হান প্রিন্সের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনৈতিক বিশ্লেষক ও গদাইপুরের কৃতি সন্তান মোঃ মাজেদুল হক প্রিন্স। বিশেষ অতিথি হিসাবে সুপারিশ প্রাপ্ত সহকারী জজ মোঃ মামুন হোসেন, বিসিএস শিক্ষা ক্যাডার মহাসিন পারভেজ, গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, সাতক্ষীরা জজ কোর্টের অ্যাডভোকেট মেহেদী হাসান, আশাশুনি সরকারি কলেজে প্রভাষক মাহমুদুল ইসলাম, সমাজ সেবক সেলিম হোসেন লিটন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানগ্রোভ সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি আবু মুসা সেলিম, মোঃ আলমগীর হোসেন, মোঃ আকতার হোসেন, মোঃ লিটু আলম, তামিম ইকবাল, রেজাউল ইসলাম, শামীম হোসেন, মিঠুন হোসেন, সিরাজুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি বিশিষ্ট অর্থনৈতিক বিশ্লেষক মোঃ মাজেদুল হক প্রিন্স বলেন, সাতক্ষীরা জেলার উপকূলীয় উপজেলা আশাশুনি। এখানকার মানুষ সব সময় প্রাকৃতিক দুর্যোগ আইলা আম্পানসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে বাঁচতে হয়। আর এই সকল মানুষদের পাশে দাঁড়িয়ে ঈদ সামগ্রী বিতরণ করায় ম্যানগ্রোভ সমাজকল্যাণ সংস্থাকে ধন্যবাদ জানান। একই সাথে গ্রামের অসহায় মানুষদের চিকিৎসার সেবা নিশ্চিত করতে গ্রামে একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছেন বলে তিনি জানান।
বিতরণ শেষে সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে  সুপারিশ প্রাপ্ত সহকারী জজ মামুন হোসেন ও বিসিএস শিক্ষা ক্যাডার মহাসিন পারভেজকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচন করেন শেখ আবু জাফর। এবং এলাকার হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ