December 9, 2025, 10:38 pm
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

“মহান স্বাধীনতায় শহীদ জিয়ার অবদান” ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা

Reporter Name

Spread the love

নিজস্ব প্রতিনিধি :

জিয়া পরিষদ এর ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “মহান স্বাধীনতায় শহীদ জিয়ার অবদান” ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের আয়োজনে জেলা জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাড় ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ.এম.রহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য মাসুম বিল্লাহ শাহীন, মহিলা দলের সভাপতি এড. ফরিদা আক্তার বিউটি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কলারোয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেনসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন,

জেলা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ রিটু, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনু ,সদস্য রেজাউল ইসলামসহ জেলা জিয়া পরিষদের সকল নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, মুনজিতপুর একাডেমী মসজিদের পেশ ইমাম ,মুফতি দেলোয়ার হোসেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ