January 17, 2026, 3:56 am
শিরোনাম :
সাতক্ষীরায় সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্টে কালিগঞ্জ চ্যাম্পিয়ন আশাশুনি মহিলা কলেজে ক্রীড়া প্রতাযোগিতা ও পুরস্কার বিতরণ প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে চুরি সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার হাজারো মুসল্লির অংশগ্রহণে তালা মডেল মসজিদে প্রথম জু’মা অনুষ্ঠিত দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলায় তালা প্রেসক্লাবের নিন্দা তালায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকলে অংশ গ্রহণ করবেন:ইউএনও সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয় লাখ টাকার মালামাল জব্দ সাতক্ষীরায় দ্রুতগামি বাসের ধাক্কায় এক নসিমন চালকের মৃত্যু

জরুরি সভায় বসছে বিসিবি

Reporter Name

Spread the love

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ সোমবার (২৪ মার্চ) দুপুরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জরুরি সভায় বসছে।সভায় প্রধান কোচের সঙ্গে চুক্তি নবায়ন, অধিনায়কত্ব নির্ধারণ এবং নতুন নির্বাচক নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।বর্তমানে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ছিল। বিসিবি সূত্রে জানা গেছে, সিমন্সের সঙ্গে নতুন চুক্তি চূড়ান্ত করার বিষয়টি আজকের সভায় অনুমোদিত হতে পারে।অধিনায়কত্ব প্রসঙ্গে, নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এই ফরম্যাটে স্থায়ী অধিনায়ক নিয়োগ দেওয়া হয়নি। লিটন দাস ও তাসকিন আহমেদ এই পদের জন্য বিবেচিত হচ্ছেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ী দলে লিটন অধিনায়কত্ব করেছিলেন এবং তার নেতৃত্বের প্রশংসা করেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।এছাড়া, নির্বাচক প্যানেলে হান্নান সরকারের পদত্যাগের পর নতুন নির্বাচক নিয়োগের বিষয়টিও আলোচনায় আসবে। সাজ্জাদ আহমেদ শিপন এই পদের জন্য শীর্ষ বিবেচনায় রয়েছেন।আজকের সভায় এই বিষয়গুলোর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে, যা বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ