December 9, 2025, 10:30 pm
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

কলারোয়ায় সুবিধাবঞ্চিত কিশোরদের নিয়ে সাংবাদিকতা বিষয়ক সেমিনার

Reporter Name

Spread the love

কামরুল হাসান: অজোপাড়াগাঁয়ে সুবিধাবঞ্চিত শিশু-কিশোর-তরুণদের নিয়ে নানান মহতী কার্যক্রম চালিয়ে যাচ্ছে কলারোয়া উপজেলার ওফাপুরের খৃষ্টান মিশন। যার ধারবাহিকতায় এবার ‘সাংবাদিকতা বিষয়ক বিশেষ সেমিনার’ আয়োজন করলেন তারা। সেমিনারে মিশনের সেবাপ্রাপ্ত প্রায় অর্ধশত কিশোর-কিশোরী অংশ নেন।
সোমবার (২৪ মার্চ) সকাল ১০টা থেকে মিশনের গীর্জাকক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে ‘সাংবাদিকতা’ বিষয়ক মূল বক্তব্য রাখেন সরকার অনুমোদিত ও নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডির সম্পাদক ও কলারোয়া নিউজের প্রকাশক এবং দৈনিক প্রতিদিনের সংবাদ ও পত্রদূতের সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ। বিশ্বায়নের বর্তমান যুগে সংবাদ ও সাংবাদিকতার নানান দিক তুলে ধরেন তিনি।সেমিনারের শেষ পর্যায়ে বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকতা বিষয়ক ১০টি প্রশ্নের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে সঠিক উত্তরদাতা ১০জন বিজয়ীকে পুরষ্কৃত করা হয়।মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প- ওফাপুর সেন্টার বিডি-০৩১৪ এর আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ওই অনুষ্ঠানে সাংবাদিকতা বিষয়ে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা নিউজের বার্তা সম্পাদক একরামুল কবির।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাতেখড়ি শিশু বিকাশ একাডেমির পরিচালক কাজী শাহীন, আয়োজক প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক বি. গাইন জয়, হিসাবরক্ষক বিকাশ রায়, সমাজকর্মী চিত্ত সরদার, লিলা বিশ্বাস, ইম্পিমেন্টার সমাপ্তি বিশ্বাস, টিউটর পরিতোষ মন্ডল, উজ্জ্বল কুমার, রিমি মন্ডল, অঞ্জু বিশ্বাস, শিল্পী বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের শিশু-কিশোরদের নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, নৈতিক, সামাজিক, জীবন-জীবিকা, যুব উন্নয়ন, শিশু নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলা বিষয়ে নানান উন্নয়নমূলক কাজ করে চলেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ