January 17, 2026, 4:42 am
শিরোনাম :
সাতক্ষীরায় সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্টে কালিগঞ্জ চ্যাম্পিয়ন আশাশুনি মহিলা কলেজে ক্রীড়া প্রতাযোগিতা ও পুরস্কার বিতরণ প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে চুরি সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার হাজারো মুসল্লির অংশগ্রহণে তালা মডেল মসজিদে প্রথম জু’মা অনুষ্ঠিত দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলায় তালা প্রেসক্লাবের নিন্দা তালায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকলে অংশ গ্রহণ করবেন:ইউএনও সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয় লাখ টাকার মালামাল জব্দ সাতক্ষীরায় দ্রুতগামি বাসের ধাক্কায় এক নসিমন চালকের মৃত্যু

সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবনে শিকারীর ফাঁদ থেকে জীবিত হরিণ উদ্ধার

Reporter Name

Spread the love

রঘুনাথ খাঁ:

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে শিকারী চক্রের পাতা ফাঁদ থেকে শনিবার দুপুরে একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা। নিয়মিত টহলের সময় সুন্দরবনের ক্যানমারী খালের পাশ্ববর্তী  বন থেকে ফাঁদে আটকে থাকা অবস্থায় হরিণটিকে উদ্দার করা হয়। এসময় উক্ত খাল থেকে একটি ডিঙি নৌকা জব্দ করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মোঃ জিয়াউর রহমান জানান তাদের কাঠেশ^র টহল ফাঁড়ির সদস্যরা নিয়মিত টহলে ছিল। একপর্যায়ে দুপুরের দিকে তারা ক্যানমারী খালের মধ্যে একটি নৌকা দেখতে পেয়ে সে এলাকায় তল্লাশী শুরু করে।

তবে শিকারী চক্রের সদস্যদের খোঁজ না মিললেও তাদের পেতে রাখা ফাঁদে আটক একটি বড় আকৃতির মেয়ে হরিণ উদ্ধার করা হয়। পরবর্তীতে বুড়িগোয়ালীনি স্টেশন এলাকায় নিয়ে উক্ত হরিণকে অবমুক্ত করা হয়েছে। এসময় বেশকিছু ফাঁদ জব্দ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ