December 9, 2025, 11:13 pm
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

Reporter Name

Spread the love

রঘুনাথ খাঁঃসাতক্ষীরায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মোহর আলী শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের অদূরে মিলবাজারে এলাকায় সাতক্ষীরা- খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে।নিহত বৃদ্ধ মো. মোহর আলী শেখ সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার মৃত আব্দুল করিম শেখ এর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ মোহর আলী শেখ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের অদূরে মিলবাজারে এলাকায় খুলনা – সাতক্ষীরা মহাসড়ক পার হচ্ছিলেন।এ সময় বিনেরপোতার দিক থেকে শহর অভিমুখী আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজরে ধাক্ক দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।মোটরসাইকেল চালক ছিলেন পুরাতন সাতক্ষীরা এলাকার ময়নার ছেলে তানজিম আহমেদ। তার ব্যবহৃত RM-5 মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ