December 10, 2025, 4:47 am
শিরোনাম :
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত

সাতক্ষীরায় দুটি সোনার বারসহ এক পাচারকারী আটক

Reporter Name

Spread the love

রঘুনাথ খাঁ ঃ ৩৭ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ২টি স্বর্ণের বার ও নগদ ৩৯ হাজার টাকা সহ ইউনুছ হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা ট্রাফিক বক্সের সামনে থেকে আটক করা হয়।আটককৃত ইউনুছ হাওলাদার (৫৫) রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী এলাকার মৃত আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে।জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক নিজামউদ্দীন মোল্যা জানান, ভারত পাচারের উদ্দেশ্যে রাজধানী ঢাকা থেকে পরিবহন যোগে স্বণের্র একটি বড় চালান সাতক্ষীরা সীমান্ত এলাকায় আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম শহরের অদূরে বিনেরপোতা এলাকায় অভিযান চালায়।এসময় সেখানকার বাইপাস সড়কের ট্রাফিক বক্সের সামনে পরিবহন থেকে নামার পর উক্ত চোরাকারবারীকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২টি স্বর্ণের বার ও নগদ ৩৯ হাজার টাকা জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৯১.২৫ গ্রাম। যার বাজার মুল্য ৩৭ লাখ ৬৭ হাজার ২৮ টাকা। আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ