December 10, 2025, 4:56 am
শিরোনাম :
পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা: তারেক রহমান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name

Spread the love

পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে পৃথক এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর সমারেশ রায়, সহকারী কমিশনার ভূমি মো. ইফতেখারুল ইসলাম শামীম, ওসি মো. সবজেল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সঞ্জয় রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি অফিসার একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, তথ্য কর্মকর্তা তন্বী দাশ, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, পিআইও রাজিব বিশ্বাস,একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী,স্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, পাউবোর উপ সহকারী প্রকৌশলী মো. রিয়াজ উল আজাদ, ভার. প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব ও দেবাশীষ সরদার, সহকারী অধ্যাপক মুহা. আবু সাদেক, ইউপি চেয়ারম্যান, জিএম আব্দুস সালাম কেরু, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুলাহ সরদার, জাহাঙ্গীর আলম সানা, শেখ খোরশেদুজ্জামান, পীযুষ কান্তি মন্ডল, প্রেসক্লাবের সহ সভাপতি মো. আব্দুল আজিজ, স্যানিটারি ইন্সপেক্টর উদয় মন্ডল, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান। সভায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা উদযাপন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি সহ কার্যকর পদক্ষেপ গ্রহণ, পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার বেড়িবাঁধ সংস্কার, জমি জবরদখল, লবণ পানি উত্তোলন বন্ধ, যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা, যানজট নিরসন, মাদক, বাল্যবিবাহ বন্ধ করা এবং চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখা সহ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত। পরে একই স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ