January 17, 2026, 3:46 am
শিরোনাম :
সাতক্ষীরায় সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্টে কালিগঞ্জ চ্যাম্পিয়ন আশাশুনি মহিলা কলেজে ক্রীড়া প্রতাযোগিতা ও পুরস্কার বিতরণ প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে চুরি সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার হাজারো মুসল্লির অংশগ্রহণে তালা মডেল মসজিদে প্রথম জু’মা অনুষ্ঠিত দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলায় তালা প্রেসক্লাবের নিন্দা তালায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকলে অংশ গ্রহণ করবেন:ইউএনও সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয় লাখ টাকার মালামাল জব্দ সাতক্ষীরায় দ্রুতগামি বাসের ধাক্কায় এক নসিমন চালকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ৫ মণেরও বেশি হরিণের মাংস জব্দ-আটক ১

Reporter Name

Spread the love

রঘুনাথ খাঁ ঃসাতক্ষীরার শ্যামনগর,কয়রাসহ পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা জব্দ করেছে কোস্ট গার্ড। এছাড়া হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে শ্যামনগরের সুন্দরবন বাজার এলাকা থেকে বাবু আলম (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। তিনি শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার বাসিন্দা।কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার তারেক আহমেদ জানান, কয়রার শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগরের সুন্দরবন বাজার ও মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক ৩ টি অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের সদস্যরা। এতে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত মোট ২০৫ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ২টি চামড়া ও ৮টি পা জব্দ করা হয়। এছাড়া হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে বাবু আলম নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

জব্দকৃত মাংস ও আটককৃত ব্যক্তিকেআইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অপারেশন কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ