December 9, 2025, 11:35 pm
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

যশোরে ফুলবাগান দেখাতে নিয়ে তরুণীকে ছাত্রদল নেতাদের সংঘবদ্ধ ধর্ষণ

Reporter Name

Spread the love

অনলাইন ডেস্ক:
যশোরের ঝিকরগাছায় ফুল বাগান দেখাতে নেওয়ার কথা বলে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাসহ চার যুবককে আটক করেছে থানা পুলিশ।

রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে এই ধর্ষণের ঘটনা ঘটেছে। ৯৯৯-এ ফোন পেয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার এবং মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্ধ্যায় অভিযুক্ত চার জনকে আটক করে।

আটককৃতরা হলেন, গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত, জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন, শরিফুল ইসলামের ছেলে মামুন হোসেন বাপ্পি ও উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান। এদের মধ্যে বাপ্পী গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইয়াসিন আরাফাত ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক।

ধর্ষণ ও আটকের বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ওসি বাবলুর রহমান খান। রাত ১১টায় রিপোর্ট লেখার সময় ঐ তরুণী ঝিকরগাছা থানা হেফাজতে ছিলেন। মেডিক্যাল পরীক্ষার জন্য রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে ওসি জানান।

এ প্রসঙ্গে উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল আলম রানা বলেন, ‘কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নাই। অভিযুক্ত দুই জনকে বহিষ্কার করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ