December 10, 2025, 5:03 am
শিরোনাম :
পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা: তারেক রহমান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস

Reporter Name

Spread the love

অনলাইন ডেস্ক:
চার দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন। রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে।

এক বার্তায় বলা হয়, গুতেরেসকে বিমানবন্দরে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান ও রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান। এছাড়া ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব ফোনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী আলাপ সারেন।

চার দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার ঢাকা আসেন আন্তোনিও গুতেরেস। তিনি শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন। গুতেরেস শনিবার সকালে গুলশানে জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন করেন। দুপুরে ঐকমত্য কমিশন এবং পরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে করেন বৈঠক। বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আসেন যৌথ সংবাদ সম্মেলনে। এরপর ইফতার ও নৈশভোজে অংশ নিয়ে ঢাকার কর্মসূচি শেষ করেন জাতিসংঘ মহাসচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ