December 10, 2025, 5:04 am
শিরোনাম :
পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ খালেদা জিয়াকে সেনাকুঞ্জে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা: তারেক রহমান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ

সাতক্ষীরার আশাশুনিতে হিন্দুদের জমি জবরদখল, বাসা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name

Spread the love

রঘুনাথ খাঁ ঃ অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) শেখ মঈনুল ইসলামের আদেশ অমান্য করে সাতক্ষীরার আশাশুনি উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ারের নেতৃত্বে হিন্দু সম্প্রদায়ের তিন বিঘা ঘেরের জমি জবরদখল, ঘেরের বাসা ভাঙচুর ও ছয়জনকে পিটিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। রবিবার দুপুরে আশাশুনি সদরের জনতা ব্যাংক মোড়ে এ কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জায়াখালি সরকারি পাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ সরকার, শিবনাথ সরকার, গঙ্গা দাসী সরকার, ব্রজেন্দ্রনাথ রায় প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তারকনাথ দাসের শবদলপুর মৌজার এসএ ১৮ খতিয়ানের আট বিঘা ১২ শতক জমির মধ্যে চার বিঘা ছয় শতক জমি শিবনাথ সরকার ও রবীন্দ্রনাথ রায় কিনে নেন। বাকী জমি অর্পিত সম্পত্তি হয়ে যায়। ওই জমির মধ্যে ব্রজেনদ্রনাথ রায় ৬৪ শতক ও শিবনাথ সরকার ৩৯ শতক জমি ডিসিআর নিয়ে ৪৫ বঝর যাবৎ ভোড় দখলে ছিলেন। ২০২২ সাল পর্যন্ত ডিসিআর ছিল। পরবর্তীতে তারা নতুন করে ডিসিআর আবেদন করার পর তাদেরকে না দিয়ে আশাশুনি সদর তৌশিলদার আব্দুল আমিন খান চৌধুরী বিশেষ সুবিধা নিয়ে ব্রজেন্দ্রনাথ রায় ও শিবনাথ সরকারের আবেদনকৃত ডিসিআরের এক একর তিন শতক সম্পত্তি চলতি বছরের ১০ ফেব্রুয়ারি এটিএম নাঈম শরফরাজ ও আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ারকে ডিসিআর দেন। বিষয়টি জানতে পেরে শিবনাথ ও ব্রজেন্দ্রনাথ ওই ডিসিআরের বিরুদ্ধে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর কাছে আপিল করেন। অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম আশাশুনি ইউনিয়ন ভূমি অফিসের দেওয়া এটিএম নাঈম শরফরাজ ও আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ার এর দেওয়া ডিসিআর স্থগিত(মিস- ১৪/২৫) করেন গত ২৫ ফেব্রুয়ারি। বিষয়টি জানতে পেরে এটিএম নাঈম শরফরাজ ও আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ারের নেতৃত্বে ৩০/৩৫ জন সন্ত্রাসী তাদের রেকডীয় ১০ বিঘা ও ৬ বিঘার ভিতরকার এক একর তিন শতক ডিসিআর নেওয়া জমি মাপ জরিপ করে রেকডীয় জমির ভিতর দিয়ে নীল রং এর নেট টানিয়ে জবরদখল করে নেয়। এ সময় ভেঙে দেওয়া হয় তাদের ঘেরের বাসা। লুটপাট করা হয় বাসার ভিতরে থাকা মাছ ধরার জালসহ সরঞ্জাম। এখন তাদের ঘেরের পাশে আটল পেতে তাদেরই জমির মাছ শিকার করছে নাঈম ও নূরে আলম। জমি জবরদখলে প্রতিবাদ করায় রণজিৎ সরকার, শিখা রানী সরকার, বিশ^জিৎ সরকার, গঙ্গারানী দাসীসহ ছয়জনকে পিটিয়ে জখম করা হয়। হাসপাতালে গেলে বা থানায় মামলা করলে আবারো নতুন করে মারপিট করার হুমকি দেওয়া হয়। এরপর থেকে শিবনাথ সরকার ও ব্রজেন্দ্রনাথ রায় এর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ