January 17, 2026, 3:40 am
শিরোনাম :
সাতক্ষীরায় সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্টে কালিগঞ্জ চ্যাম্পিয়ন আশাশুনি মহিলা কলেজে ক্রীড়া প্রতাযোগিতা ও পুরস্কার বিতরণ প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে চুরি সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার হাজারো মুসল্লির অংশগ্রহণে তালা মডেল মসজিদে প্রথম জু’মা অনুষ্ঠিত দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলায় তালা প্রেসক্লাবের নিন্দা তালায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকলে অংশ গ্রহণ করবেন:ইউএনও সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয় লাখ টাকার মালামাল জব্দ সাতক্ষীরায় দ্রুতগামি বাসের ধাক্কায় এক নসিমন চালকের মৃত্যু

ষশোরে যুবলীগ নেতার গুলিতে বিএনপি কর্মী আহত

Reporter Name

Spread the love

যশোর প্রতিনিধি: শেখ হাসিনার ফেরা নিয়ে বিতর্কে যুবলীগ নেতার গুলিতে আজগর মন্ডল নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) রাতে যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহত আজগর মন্ডলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সৈয়দপুর গ্রামের আব্বাস মন্ডলের ছেলে।
আহত আজগর মন্ডল জানান, শুক্রবার তারাবিহ নামাজের সময় চায়ের দোকানে তার বাবা ও যুবলীগ নেতা ইমরানসহ বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন বসেছিলেন।
এ সময় শেখ হাসিনা আবার ফিরবে এমন বিতর্কে জড়ান তারা। খবর পেয়ে তিনি সেখানে যান এবং গোলযোগ শেষ হয়ে যায়। এরপর বাড়ি ফেরার পথে যুবলীগ নেতা ইমরান এসে হঠাৎ গুলি চালায়। এতে একটি গুলি তার পায়ে বিদ্ধ হয়। পরে আহত অবস্থায় তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্তকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ