January 17, 2026, 4:46 am
শিরোনাম :
সাতক্ষীরায় সিভিল সার্জন’স ক্রিকেট টুর্নামেন্টে কালিগঞ্জ চ্যাম্পিয়ন আশাশুনি মহিলা কলেজে ক্রীড়া প্রতাযোগিতা ও পুরস্কার বিতরণ প্রতাপনগরে বাড়ির মালিককে অজ্ঞান করে চুরি সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার হাজারো মুসল্লির অংশগ্রহণে তালা মডেল মসজিদে প্রথম জু’মা অনুষ্ঠিত দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলায় তালা প্রেসক্লাবের নিন্দা তালায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সকলে অংশ গ্রহণ করবেন:ইউএনও সাতক্ষীরায় বিজিবির অভিযানে ছয় লাখ টাকার মালামাল জব্দ সাতক্ষীরায় দ্রুতগামি বাসের ধাক্কায় এক নসিমন চালকের মৃত্যু

যে তিন কারণে শাকিব আমার সম্মানের জায়গা দখল করে আছে—– অপু

Reporter Name

Spread the love

বিনোদন ডেস্ক : ঢালিউড নায়িকা অপু বিশ্বাসের ক্যারিয়ারের শুরুতে শাকিব-অপু মানেই সুপার হিট সিনেমা। অসংখ্য সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছেন। ভালোবেসে ঘরও বেঁধেছিলেন। তবে ডিভোর্সের পরেও আজও সুপারস্টার শাকিব খানকে ভালোবাসেন, সম্মান করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেসব কথাই জানিয়েছেন অপু। অপু বিশ্বাস জানান শাকিব খানের প্রতি তার সম্মানের জায়গাটা কতটা ওপরে। অপু জানান ৩টি বিষয়ের কারণে শাকিব তার কাছে অতি সম্মানের। প্রথমত তিনি বলেন, সহশিল্পী হিসেবে ক্যারিয়ারের শুরুতে শাকিবকে পেয়েছেন অপু। তার কাছ থেকে অনেক কিছু শিখেছেন। তাকে ছাড়া আজকের অপু বিশ্বাস হওয়াটা সম্ভব ছিল না বলে জানান তিনি।দ্বিতীয় কারণ হিসেবে অপু জানান, শাকিব তার স্বামী সেই জায়গা থেকে অধিক সম্মান প্রাপ্য তার জন্য। এই সম্মান সারাজীবনই রয়েছে এবং থাকবে বললেন অভিনেত্রী।সর্বশেষ কারণ উল্লেখ করে অপু বলেন, শাকিব আমার সন্তানের বাবা। একজন বাবা হিসেবে তার জায়গাটা অনেক ওপরে। বিশেষ এই তিন কারণের জন্যই সে আমার কাছে অনেক সম্মানের জায়গা দখল করে রয়েছে।দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালে। বিয়ের ১০ বছর পর তারা সম্পর্কে ইতি টানেন। বর্তমানে ছেলে আব্রাম খানকে নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। তবে ছেলের আবদারগুলো দুজনে পূরণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ