December 9, 2025, 11:24 pm
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

শ্যামনগরে লিডার্সের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

Reporter Name

Spread the love

ডেস্ক রিপোর্ট: “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অফ সুইডেনের আর্থিক সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু ও সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আওতায় আজ সকাল দশটায় ৭১ নং বুিডগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাবুরা ও বুিডগোয়ালিনী ইউনিয়নের নারী ও কিশোর কিশোরী দলের সদস্যদের নিয়ে সাইকেল র‌্যালি, মানববন্ধন, কুইজ প্রতিযোগিতা বালিশ বদল খেলা এবং গাবুরা ইউনিয়ন এর ডালিয়া ইয়ুথ দলের সদস্যদের আয়োজনে নারীর প্রতি পারিবারিক সহিংসতার কুফল সম্পর্কিত নাটক, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুিডগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্র্ডের মহিলা সদস্য জনাব ফাতেমা খাতুন। সভাপতিত্ব করেন বুিডগোয়ালিনী ইউনিয়নের ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সাধারণ সম্পাদক জনাব শাহানারা পারভীন। প্রজেক্ট অফিসার সুলতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন যমুনা নারী দলের সভাপতি জনাব সাবিনা খাতুন সমাজসেবক রবিউল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী জনাব সুব্রত অধিকারী। প্রধান অতিথি বলেন আমাদের দেশে বর্তমানে নারী নির্যাতনের মাত্রা অনেক বেশি। এই নির্যাতন বন্ধ করতে হলে সবার আগে পুরূষদের এগিয়ে আসতে হবে আমরা আজ ঘরে বাইরে নারীরা কেউই নিরাপদ নই। তাই আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকেই সচেতন হতে হবে। সভাপতি বলেন কিছুদিন আগে মাগুরায় সাত বছরের একটি কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে মৃত্যুর সাথে লড়াই করছে। আজকের এই নারী দিবসের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সবশেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ