
কামরুল হাসান:
কলারোয়ায় বাক প্রতিবন্ধী এক কিশোরের পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে। জন্ম থেকে বাক প্রতিবন্ধী ওই কিশোরের নাম মাসুম বিল্লাহ(১১)। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শিবানন্দকাটি গ্রামের মুজিবর রহমানের বাক প্রতিবন্ধী ছেলে মাসুম বিল্লাহ (১১) প্রতিদিন সকাল থেকে বাড়ির সামনে পুকুরপাড়ে খেলা করে। গত শনিবার থেকে তাকে আর পাওয়া যায় না।
অনেক খোঁজাখুঁজির পরে রোববার বেলা ১১ টার দিকে ওই পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয় লোক তাকে দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ ভাসমান অবস্থায় ওই মাসুম বিল্লাহ’র লাশ উদ্ধার করে।
কলারোয়া থানার ওসি শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জন্ম থেকে প্রতিবন্ধী ছেলেটি মৃগী(খিঁচনি) রোগে আক্রান্ত ছিলো। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।