December 9, 2025, 10:42 pm
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

সাতক্ষীরায় সোয়াবের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পেলো ১১৫ পরিবার

Reporter Name

Spread the love
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদরের আখড়াখোলায় সোয়াব সংস্থার পক্ষ থেকে হতদরিদ্র ১১৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ)  বিকালে বল্লী ইউনিয়নের আখড়াখোলা জান্নাতুল ফেরদাউস হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা জামে মসজিদ প্রাঙ্গণে ইফতার ও খাদ্য  বিতরণ করা হয়।
সোয়াব ও জান্নাতুল ফেরদাউস হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জামে মসজিদের পরিচালক জামিলুজ্জামান জামিল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায় ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অফিসের সহকারি পরিচালক মোঃ রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, বল্লী ইউনিয়নের সাবেক যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক ও বল্লী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার মন্টু, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গনি।
এ সময় বল্লী ইউনিয়নের ১১৫ জন অসহায় দরিদ্র এতিম ও ছিন্নমূল মানুষের মাঝে ১০ কেজি চাউল, ৪ কেজি আলু, ১ কেজি ছোলা, ১ কেজি ডাউল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি তেল বিতরণ করা হয়।
সোয়াব সংস্থার পরিচালক জালিমুজ্জামান জানান, প্রতি রমজান মাসেই পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে যাচাই-বাছাই করে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সোয়াব সব সময় ছিন্নমূল মানুষের পাশে থাকে। অসহায় দুস্থদের মাঝে চিকিৎসা খরচসহ নানাবিধ সহযোগীতার কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ