December 9, 2025, 11:11 pm
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name

Spread the love

কামরুল হাসান: কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নব নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) ক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত এ সভায় ক্লাবের উন্নয়নকল্পে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুর রশিদ কচির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম। সভায় আগামী ১৫ মার্চ ক্লাবের নিজস্ব ভবনে ইফতার ও দোয়ানুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হরেন্দ্রনাথ রায়, সহ-সভাপতি শেখ জামিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহমেদ, সহ-সাধারণ সম্পাদক রজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান (জিল্লু), ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, সমাজকল্যাণ সম্পাদক ফজলুল হক লাকু, সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ হবিবর রহমান, দপ্তর সম্পাদক রবিউল হাসান, নির্বাহী সদস্য আশরাফ হোসেন, রেজাউল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ