December 9, 2025, 11:39 pm
শিরোনাম :
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক জ্ঞাপন মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত  তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপিত নির্বাচন কমিশনারের সাথে সাতক্ষীরা জামায়াত নেতাদের সাক্ষাৎ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে চার লক্ষ টাকার চোরাচালানী মালামাল জব্দ পাইকগাছায় বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের নার্য্য দাবী আদায়ে পাশে থাকবো—-আব্দুর রউফ

স্ট্যাটাসে প্রেমে পড়ার ইঙ্গিত পরীর

Reporter Name

Spread the love

বিনোদন ডেস্ক: আবারও কি প্রেমে পড়লেন চিত্রনায়িকা পরীমণি? তার ফেসবুক স্ট্যাটাস তেমন বার্তাই দিচ্ছে! মঙ্গলবার (৫ মার্চ) রাতে ‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে দেখা মিলল এই অভিনেত্রীর।ফেসবুকে পরীমণি নিজেই সেই ছবি প্রকাশ করেছেন। যার ক্যাপশনে ৫ মার্চের তারিখ উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে।নিজের জীবনটা প্রেমের, এমন বার্তা দিয়ে পরীমণি লিখেছেন, ‘জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে….আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন। নায়িকার স্ট্যাটাসে স্পষ্ট, আবার বসন্তের বাতাস বইছে তার মনে। যদিও ভালোবাসার মানুষকে এখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কেবল তার হাতটাই দেখা গেছে। যেই হাতে আবার ভালোবাসার দাগও যেন স্পষ্ট। অনেকেই পরীর পাশে থাকা মানুষকে সংগীতশিল্পী শেখ সাদী বলে দাবি করছেন। কেউ কেউ আবার নিজেকেই পরীমণির ভালোবাসার মানুষ বলে দাবি করছেন। পরী নিজেও বিষয়গুলো বেশি উপভোগ করছেন। ভক্তদের বিভিন্ন মন্তব্যে প্রতিক্রিয়া দিচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরের বছরেই বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি। বর্তমানে পরীমণি সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানকে বড় করছেন। এরই মধ্যে তার সঙ্গে শেখ সাদীর প্রেম চলছে বলে নানা গুঞ্জন শোবিজাঙ্গনে ঘুরে বেড়াচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ