রঘুনাথ খাঁ: নদীর চরের কেওড়া গাছ থেকে পড়ে রহমত আলী গাজী (৫২) নামের একজনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গোলাখালি বনবিবি তেল এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের ফজর আলী গাজীর ছেলে।একই এলাকার আব্দুল হালিম বলেন, বৃহস্পতিবার সকাল নয়টার দিকেমাউন্দ নদীর বনবিবি তলায় তার ভাগ্নে রহমত কেওড়া পাড়ার একপর্যায়ে ডাল ভেঙে নীচে পড়ে যায়৷ একপর্যায়ে সে ও রবীন্দ্রনাথ কেওড়া কুড়ানো বাদ দিয়ে তাকে নৌকায় তোলার আগেই সে মারা যায়।
শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।