রঘুনাথ খাঁ: সুন্দরবনের ডাকাত সন্দেহে দুইজনকে আটককরে গনধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার রাত ৮টারদিকে তাদেরকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা খেয়াঘাট এলাকারহায়দার আলীর চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ
সময় তাদের কাছে থাকা দুটি ছোট কুড়াল, একটি হাতুড়ি, ১০টিড্রিল বিট, একটি হাতুড়ি, ছিদ্রযুক্ত দুটি লোহার রড, ছিদ্রযুক্ত
তিনটি লোহার পাতসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়আটককৃতরা হলেন, খুলনা জেলার কয়রা উপজেলার ইমানপাড়া গ্রামের
ইব্রাহীম গাজীর ছেলে বিল্লাল হোসেন(৩৩) ও একই জেলার দাকোপ থানার জয়নগর গ্রামের জয়নাল খাঁ’র ছেলে আযাহারুল ইসলাম ওরফে
খানজাহান(৩৬) শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের আসাদুল ইসলাস, ইউপি সদস্য গোলাম মোস্তফা, ইউনিয়ন যুবদলের সভাপতি মাহামুদুল ও মিলন ঘরামীজানান, শুক্রবার রাত ৮টার দিকে কয়রার বেল্লাল হোসেন ও দাকোপের আযাহারুল ইসলামকে গাবুরা খেয়াঘাট এলাকার হায়দার ঘরামীর চায়ের
দোকানের সামনে ঘোরাফেরা করতে দেখেন। সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে তারা জানতে পারেন যে, ওই দুই ব্যক্তি বেতকাশি খেয়া
পার হয়ে গাবুরায় এসেছেন। তারা বুড়িগোয়ালিনি ইউনিয়নের দাতিনাখালি গ্রামের জনৈক শাহজাহানের বাড়িতে যাবেন। তারা নিজেদেরকে ধানছাড়া মেশিনের মিস্ত্রী পরিচয় দেয়। তাদের হাতে থাকা দুটি প্লাস্টিকের শপিং ব্যাগের মধ্যে দু’টি হাতল বিহীন কুড়াল, একটি হাতুড়ি, ১০টি ড্রিল বিটসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। এ সময় জাহাঙ্গীর আলমের সঙ্গে মোবাইলে কথা বলে ওই দুইজন তার আত্মীয়