মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ (আশাশুনি-শ্যামনগর) আসনে প্রচারণা জোরদার করেছেন বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন বৃহস্পতিবার সকালে আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি বাজারে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক লিফলেট বিতরণ করেন তিনি।লিফলেট বিতরণকালে প্রার্থী কাজী আলাউদ্দিন বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা ও রাষ্ট্র সংস্কার রূপরেখা তুলে ধরেন। তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।এ সময় তার সঙ্গে ছিলেন—শওকাত হোসেন,আবু জাহিদ সোহাগ,হেদায়েতুল ইসলাম,শেখ নাজমুল ইসলাম,মশিউর হুদা তুহিনসহ ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
নেতাকর্মীরা বলেন, জনগণ পরিবর্তন চায় এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে তারা মাঠে কাজ করে যাচ্ছেন। লিফলেট বিতরণ কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ–উদ্দীপনা লক্ষ্য করা গেছে।