প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাত লাখ ২৫ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।
বিজিবি জানিয়েছে, দিনভর ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, ঘোনা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ধরনের ঔষধ, শাড়ি ও থ্রি–পিস।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির একটি দল মেইন পিলার ১/২৩ এসের কাছাকাছি সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। ভোমরা বিওপির দল একইভাবে লক্ষীদাড়ি এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ঔষধ উদ্ধার করে।
ঘোনা বিওপি দাঁতভাঙ্গা এলাকা থেকে ৩৫ হাজার টাকার ঔষধ, বৈকারী বিওপি নতুনপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ এবং তলুইগাছা বিওপি কামারবাড়ী এলাকা থেকে ৪৫ হাজার টাকার ভারতীয় থ্রি–পিস জব্দ করে।
এ ছাড়া কাকডাঙ্গা বিওপির দুটি দল কলারোয়া উপজেলার রাজ্জাকের মোড় ও কেড়াগাছি এলাকা থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করে। মাদরা বিওপি আনারস বাগান ও তাতীপাড়া এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
বিজিবির ভাষ্য, চোরাকারবারীরা ভারত থেকে মালামাল এনে শুল্ক ফাঁকি দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করছিল। এসব অবৈধ পণ্য দেশীয় শিল্পকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সরকারি রাজস্ব আয়ও কমিয়ে দিচ্ছে।
সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দ করা সব মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।