নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক লাখ ২৩ হাজার টাকার ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ঔষধ জব্দ করেছে। অভিযানে একজন আসামীও আটক হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ঘোনা, হিজলদী বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সীমান্ত এলাকা তল্লাশি চালিয়ে বিভিন্ন স্থানে অবৈধভাবে দেশে আনা ভারতীয় পণ্য জব্দ করে।
ঘোনা বিওপি বিশেষ অভিযানে সীমান্ত পিলার ৬/১২ এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা এলাকায় ৩৫,০০০/- টাকার ভারতীয় ঔষধ জব্দ করা হয়। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বাংলাদেশের অভ্যন্তরে গোবিন্দকাঠি থেকে ৭০,০০০/- টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়া, হিজলদী বিওপি থেকে সীমান্ত পিলার ১৪/৩ এস এলাকা হতে দাড়কি থেকে একজন আসামীসহ ১৮,০০০/- টাকার ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়নের লেঃ কর্নেল ও অধিনায়ক কাজী আশিকুর রহমান বলেন,বিজিবি’র অভিযানিক দল মোট এক লাখ তেইশ হাজার টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে। জব্দকরা মালামাল সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে । এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ।