জি এম মুজিবুর রহমান ঃ সাতক্ষীরা জেলায় ৫টি সংসদীয় আসনের দাবীতে ঢাকাস্থ সাতক্ষীরা জেলা বাসী এবং আশাশুনি উপজেলা সমিতি, ঢাকার যৌথ উদ্দ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের পূর্বের ন্যায় পাচঁটি সংসদীয় আসনের দাবিতে মানববন্ধন কর্মসূচী চলাকালে আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতজার সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। আশাশুনি উপজেলা সমিতি ঢাকার সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম (শফিক) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি মোঃ শামছুল আলম, সহ-সভাপতি ইকবাল মাসুদ, মহা সচিব বাংলাদেশ কংগ্রেস ও আইনজীবি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এডভোকেট ইয়ারুল ইসলাম, সহ-সম্পাদক জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রেীয় কমিটি ও আইনজীবি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এডভোকেট মোঃ আব্দুস সালাম, সভাপতি- ল'ইয়ার্স কাউন্সিল ও মানবাধিকার সাতক্ষীরা জেলা, এডভোকেট আব্দুস সোবাহান মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম, চেয়ারম্যান ওয়ার্ল্ড ওয়াচ সোসাইটি এডভোকেট লৎফুর রহমান, ডঃ মোখলেছুর রহমান নির্বাহী পরিচালক, আন্তজাতিক আইনও শালিস ফাউন্ডেশন, মোঃ আমিনুর রহমান মিনু, সম্পাদক কৃষকদল কেন্দ্রীয় কমিটি, মোঃ আমিরুল ইসলাম কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সাংবাদিক আলতাফ হোসেন, মোঃ কাজী সিদ্দিকুর রহমান ব্যাংকার, শাহ আলম বাদশা চেয়াম্যান আদর্শ সমাজ উন্নয়ন ফোরাম।