নিজস্ব প্রতিনিধি : তাকওয়া মাদ্রাসা সাতক্ষীরায় ভর্তি উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে শহরের মধ্য কাটিয়াস্থ তাকওয়া মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত বই উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। তাকওয়া মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষক মুফতি মুখলিছুর রহমান এর সভাপতিত্বে ভর্তি উৎসবে বক্তব্য রাখেন, মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা সাইদুর রহমান, মাওলনা আব্দুল আজিজ, মাওলানা মাসুদুর রহমান, অভিভাবক মুফতি হাফিজুর রহমান, আনোয়ার কবির, আনোয়ার হোসেন, ইব্রাহিম খলিল প্রমুখ। এসময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য তাকওয়া মাদরাসায় পহেলা নভেম্বর হতে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি উৎসব চলবে। ভর্তি উৎসবে বক্তরা বলেন,জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর ও নারীর উপর ফরজ। একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার মধ্যে নৈতিক শিক্ষা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। ধর্মীয় শিক্ষার মাধ্যমে নৈতিকতা অর্জন অনেক সহজ। তাকওয়া মাদরাসা সেই শিক্ষা দিতে কাজ করছে। বক্তারা আরো বলেন, ছেলে মেয়েদের শিক্ষা অর্জন করাতে হলে অবশ্যই অভিভাবকদের সচেতন হবে। বাচ্চাদের স্কুল ও মাদরাসাগামী করতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে।